দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর কলেজ ১৫ বছরেও এমপিওভুক্ত না হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা চরম অর্থ সংকটে মানবেতর জীবন যাপন করছে। ২০ জন শিক্ষক ও কর্মচারী নিয়ে কলেজটি চলছে। ছাত্র-ছাত্রীর উপস্থিতি ও পরীক্ষার ফলাফলও সন্তোষজনক হলেও হয়নি শুধু এমপিওভুক্ত। বর্তমানে ২ শতাধিক ছাত্র-ছাত্রী নিয়মিত ক্লাস করছে। কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম সাগর জানান, ২০১১ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তির আবেদন করলেও এমপিওভুক্ত হয়নি।
