সংবাদ সংক্ষেপ

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:০৮
মেহেন্দিগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতা \ মেহেন্দিগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আয়োজনে পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পাতারহাট জুবলী ইনস্টিটিউশন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহেব হোসেন, পৌর মেয়র আলহাজ্ব কামালউদ্দিন খান, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক মাস্টার বসিরউদ্দিন, মৃনাল ক্লান্তি কর্মকার, বিষ্ণুপদ মজুমদার, মনোজ কুমার নাথ, জীবন্নেছা লাইলী, সালাউদ্দিন ভূইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। জিয়ানগরে উপজেলা পরিকল্পনা ও বাজেট প্রণয়ন কর্মশালা জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা \ জিয়ানগরে উপজেলা পরিকল্পনা ও বাজেট বই প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, শাহিদা বেগম, ওসি কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন, শাহ আলম হাওলাদার এবং ইউএনডিপি প্রতিনিধি আসিম কুমার সাহা প্রমুখ। গফরগাঁওয়ে তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল সোমবার থেকে ময়মনসিংহের গফরগাঁওয়ে তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। সকালে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, নার্সারী মালিক সমিতির সভাপতি রমজান আলী প্রমুখ। রানীনগরে আশার স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রানীনগরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বেসরকারি এনজিও সংস্থা আশার স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ পালন করা হয়েছে। স্বাস্থ্য সপ্তাহের সমাপনী দিনে আশার রানীনগর উপজেলার ৭টি ব্র্যাঞ্চে গতকাল সোমবার আশার মহিলা সদস্য ও তার আশপাশের মহিলাদের মাঝে ডায়রিয়া ও পানিবাহিত রোগ এবং তা প্রতিরোধের উপায় এবং নারীর নেতৃত্ব বিকাশ বিষয়ে আলোচনা করা হয়। উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মালা ভূমিহীন মহিলা সমিতির সদস্যদের মাঝে আলোচনা করেন আশা’র নওগাঁ জেলা ম্যানেজার মো ঃ জিয়াউল হাসান, রানীনগর শাখার আঞ্চলিক ম্যানেজার আ. মালেক, আশার রানীনগর ১নং ব্র্যাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেন, রানীনগর ২নং ব্রাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমান ,সহকারী ম্যানেজার মনজুর হোসেন প্রমুখ। শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেরপুর প্রতিনিধি \ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। স্থানীয় জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের এমপি আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। জেলা বন বিভাগ, কৃষি সমপ্রসারণ বিভাগ, জেলা পরিষদ ও জেলা প্রশাসনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মেহেদুল করিম, ময়মনসিংহ বন বিভাগীয় বনকর্তা মো. মঈনুদ্দিন খান, এডিসি মো. হায়দর আলী, মেয়র হুমায়ূন কবীর রুমান, কৃষি সমপ্রসারণ বিভাগের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিপি এডভোকেট চন্দন কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন। সুনামগঞ্জে হাসপাতাল সংস্কারে দুর্নীতির প্রতিবাদ সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জ সদর হাসপাতালে সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ। গতকাল সোমবার দুপুরে সচেতন সুনামগঞ্জবাসীর ব্যনারে হাছননগরের সিভিল সার্জন কার্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা নাজমুল হুদা হিমেল, যুবনেতা দেওয়ান রাবিন, ব্যবসায়ী মঈনউদ্দিন রিপন, মজনু মিয়া, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টু প্রমুখ। কুমিল্লায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১ কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামাদিসহ মহিবউল্লাহ (২৮) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক মহিবউল্লাহ জেলার আদর্শ সদর উপজেলার ধনিয়াখোলা গ্রামের বাসিন্দা। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ রবিবার রাত ৩টার দিকে ধনিয়াখোলা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের ৭টি ও ৫শ’ টাকা মূল্যমানের ১টি জাল নোটসহ মহিবউল্লাহকে আটক করা হয়। ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, আটক মহিবউল্লাহর ঘরে তল্লাশি চালিয়ে জাল টাকা তৈরির কাজে ব্যবহূত কম্পিউটারের একটি মনিটর, একটি সিপিইউ, একটি প্রিন্টার ও একটি স্ক্যানারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আটক মহিবউল্লাহ জাল টাকা তৈরির প্রতারকচক্রের সদস্য বলেও তিনি জানিয়েছেন। সরাইলে বিজিবির বৃক্ষরোপণ ও মত্স্যপোনা অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ বর্ডার গার্ড বাংলাদেশের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও মত্স্যপোনা অবমুক্ত কর্মসূচিতে গতকাল সোমবার বর্ডার গার্ড ১২ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উত্তর-পূর্ব রিজিয়নের সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃক্ষরোপণ ও মত্স্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, এনডিসি। অনুষ্ঠানে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সালাহউদ্দিন খালেদ, মেজর তছলিমউদ্দিন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলী আরশাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মশীহুর রহমান, উপজেলা মত্স্য কর্মকর্তা হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। কয়রা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন কয়রা (খুলনা) সংবাদদাতা \ কয়রা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০১৪-২০১৫ গত ৯ আগষ্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন: সভাপতি মোহাঃ হুমায়ুন কবির (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি সদরউদ্দিন আহমেদ(দৈনিক পূর্বাঞ্চল), সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনু(দৈনিক আমাদের সময়), যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী, দপ্তর সম্পাদক আঃ রউফ, প্রচার সম্পাদক শেখ কওছার আলম ও ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু। উল্লেখ্য সাধারণ সম্পাদক পদে ছাড়া অন্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়। নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মাস্টার আব্দুল খালেক ও মাস্টার আবুল বাশার। আদিতমারীতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ক কর্মশালা আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় আদিতমারী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের তথ্য, পরিকল্পনা ও বাজেট বই প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা গতকাল সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম-সচিব) মিনু শীল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল আলম সরকার। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবাগত ইউএনও মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট স্থানীয় সরকার বিভাগের মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পার্বতীপুর সাংবাদিকের বাসায় সন্ত্রাসী হামলা পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ পার্বতীপুরের সাংবাদিক এমএ আলম বাবলু’র বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী গত রবিবার রাত দেড়টায় ওই সাংবাদিকের হলদীবাড়ীর বাসায় হামলা চালিয়ে ড্রেনের নোংরা কাদা ও ইটপাটকেল নিক্ষেপসহ বাসার দরজা ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করলে প্রতিবেশীরা ছুটে আসায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় মোবাইল ফোনে খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মো. ইসরাইল হোসেন ঘটনাস্থলে যান। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। বর্তমানে ওই সাংবাদিক পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বেনাপোলে কুরিয়ার সার্ভিসের উদ্বোধন বেনাপোল (যশোর) সংবাদদাতা \ চ্যানেল আই এবং ইমপ্রেস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আই এক্সপ্রেস নামে একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের ৩৬তম বেনাপোল শাখার গতকাল সোমবার উদ্বোধন হয়েছে। বেনাপোল মজিদ মার্কেটে অবস্থিত এ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আই এক্সপ্রেসের ম্যানেজিং ডাইরেক্টর তাজুল ইসলাম। শাখা পরিচালক জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেনাপোল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বকুল মাহবুব প্রমুখ। লালমনিরহাটে বাজেট বই প্রণয়ন বিষয়ে কর্মশালা লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল সোমবার লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের তথ্য, পরিকল্পনা ও বাজেট বই প্রণয়নের উপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার-এর রংপুর বিভাগীয় পরিচালক (যুগ্ম-সচিব) মিনু শীল। সভাপতি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু তাহের মো. মাসুদ রানা। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট-এর সহযোগিতায় এতে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোমিনুল হক প্রমুখ। সমাজকল্যাণ মন্ত্রীর পদত্যাগ দাবিতে হবিগঞ্জে মানববন্ধন হবিগঞ্জ প্রতিনিধি \ সাংবাদিকদের সম্পর্কে সমাজকল্যাণ মন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তার পদত্যাগ দাবি করেছেন হবিগঞ্জের সাংবাদিকরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের কালেক্টরেট ভবন প্রাঙ্গণে নিমতলায় জেলা সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা এ দাবি জানান। এ সময় শাহ মশিউর রহমান কামালের সভাপতিত্বে এবং কেএমএ ওয়াহাব নাঈমীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন জিয়া উদ্দিন দুলাল, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শ্রীকান্ত গোপ, আব্দুল হাকিম, শরীফ চৌধুরী, মো. মুজিবুর রহমান প্রমুখ। পীরগঞ্জে শিখন বিষয়ক কর্মশালা ও চারা বিতরণ পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ পীরগঞ্জে কৃষকদের শিখন ও প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ এডিপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ’র জীবনমান নিরাপত্তামূলক প্রকল্পের উদ্যোগে গতকাল সোমবার ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করে প্রেসক্লাব সভাপতি সরওয়ার জাহান। এতে বক্তব্য রাখে সাংবাদিক আমিনুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা (কৃষি) ফারুক হোসেন, কৃষি সুপারভাইজা গোলাম আজম, স্বোচ্ছাসেবী মাজহারুল ইসলাম, সুবিধা ভোগী কৃষক-শামসুন্নাহার বেগম, রুমি বেগম, বিউটি খাতুন, রেহানা বেগম, সেলিনা বেগম প্রমুখ। এডিপির মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসা হেমন্ত রায় কর্মশালা পরিচালনা করেন। এতে পীরগঞ্জ সদর ইউনিয়নের ৪ গ্রামের সুবিধাভোগী কৃষকরা অংশগ্রহণ করেন। জয়দেবপুর থানায় ওপেন হাউজ ডে গাজীপুর প্রতিনিধি \ গাজীপুর মহানগর এলাকায় মাদকদ্রব্য নির্মূল, সন্ত্রাসী কার্যকলাপ রোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জয়দেবপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন। জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আলম চাঁদ, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. রমিজ উদ্দিন মাস্টার, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমানারা বেগম, নুরুন্নাহার, সাংবাদিক দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। যশোরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা যশোর অফিস \ ‘নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা ও কার্যকর সমন্বয়’ শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিসেফ ফাউন্ডেশন ও উলাসী সৃজনী সংঘ আয়োজিত কর্মশালায় খুলনা বিভাগের জেলাসমূহের সিভিল সোসাইটির প্রতিনিধি, পৌর সভাসমূহের স্যানিটারি ইন্সপেক্টর ও উন্নয়নকর্মীরা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার ড. জন রাইডার, সিনিয়র ন্যাশনাল অ্যাডভাইজার প্রফেসর শাহ মনির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নিত্যরঞ্জন বিশ্বাস ও যশোরের সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খান। কর্মশালায় এফএও-র প্রতিনিধি ড. রোকেয়া খানম ও বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান মিটন ধারণাপত্র এবং উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি স্বাগত বক্তব্য রাখেন। আটোয়ারীতে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা\ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার ৪ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বৃক্ষ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী রায়, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর ইউ.পি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, এ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান প্রমুখ । কাহালুতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন কাহালু (বগুড়া) সংবাদদাতা\ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে গতকাল সোমবার সকালে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। পরে কাহালু উপজেলা পরিষদের সভাকক্ষে কাহালু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান খানের সভপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঝরনা বেগম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. বায়েজিদ রব্বানী প্রমুখ। মহাদেবপুরে আদিবাসীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ আদিবাসী ও দলিতদের সাথে বৈষম্যমূলক আচরণ প্রতিরোধের লক্ষে বেসরকারি মানবাধিকার সংগঠন ব্রতী’র উদ্যোগে নওগাঁর মহাদেবপুরে গতকাল সোমবার র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বক চত্বরে ব্রতী’র প্রোগ্রাম ও মনিটরিং অফিসার আব্দুল মোমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা সভাপতি আমিন কুজুর, আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, মহেশ্বর সরেন, সম্ভুনাথ দাস প্রমুখ। রংপুরে জামায়াত-শিবিরের ৪১ জন গ্রেফতার রংপুর প্রতিনিধি \ রংপুরে পুলিশী অভিযানে জামায়াত-শিবিরের ২ ক্যাডারসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে পুলিশ হত্যা, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে পলাতক জামায়াতে ইসলামী মিঠাপুকুর শাখার কর্মী আনারুল (৪৪) ও এশরাফুল (২৪) নামের এক শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশী বিশেষ অভিযানে কোতয়ালী থানা পুলিশ ২০ জন, বদরগঞ্জ থানা পুলিশ ৬ জন, কাউনিয়া থানা পুলিশ ৫ জন, পীরগাছা থানা পুলিশ ৪ জন, তারাগঞ্জ ও গঙ্গাচড়া থানা পুলিশ ১ জন করে এবং পীরগঞ্জ থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে।