চেরাগপুর ইউপি নির্বাচনে এশরাক জয়ী

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:১৯
রবিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ এশরাক আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৯টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। চেয়ারম্যান পদে মোঃ এশরাক হোসেন (মোটর সাইকেল) ৮৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুনর রশিদ হারুন (আনারস) পেয়েছেন মাত্র ১৯৭২ ভোট।