ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি, ৩ যাত্রী নিখোঁজ

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:১৯
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারের কাছে ব্রহ্মপুত্র নদে সোমবার পাট বোঝাই একটি নৌকা ডুবিতে নারীসহ তিন যাত্রী নিখোঁজ হয়েছেন। এরা হচ্ছেন তাসলিমা বেগম (৩০), আইতুল্যা মিয়া (৪৫) ও সোহরাব হোসেন (৫০)। গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের বরাত দিয়ে জানান, শ্যালো ইঞ্জিনচালিত চালিত একটি নৌকা দশজন যাত্রী এবং পাট নিয়ে কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া ঘাট থেকে কামারজানি বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি বারটার দিকে কামারজানি বাজারের কাছাকাছি এসে ডুবে যায়। গাইবান্ধা সদর উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান তিনজন নিখোঁজ হবার কথা নিশ্চিত করেন।