শোক সংবাদ

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:৪৯
আহমেদুল হক চৌধুরী কক্সবাজারে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদুল হক চৌধুরী (৬৫) বুকে টিউমারজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভারতের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য লুত্ফুর রহমান কাজলসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। আমিরুল ইসলাম ভেড়ামারা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আমিরুল ইসলাম (৫২) এক সড়ক দুর্ঘটনায় গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদ হাসান ও মহাসচিব ডা. এম ইকবাল আর্সালান গভীর শোক প্রকাশ করেছেন। মোজাফফর হোসেন বুদ্ধু মিয়া বাগেরহাটের ব্যবসায়ী, ফুটবল খেলোয়াড় ও রেফারি মোজাফফর হোসেন বুদ্ধু মিয়া (৮০) বার্ধক্যজনিত কারণে গত রবিবার শালতলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। রাধে শ্যাম ঘোষ ঢাকায় লালবাগ থানা মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা ও গিরি গোবর্ধন ধাড়ী জিউ পঞ্চায়েত মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাধে শ্যাম ঘোষ (৬০) গতকাল নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে লালবাগ থানা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি রাজ কুমার দাস ও সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ গভীর শোক প্রকাশ করেছেন।