অপরাধ করলে শাস্তি হবে-এটাই আইন। সবার জন্যই এটা সমান। কিন্তু অপরাধের শাস্তি আধুনিক যুগে এসে মধ্যযুগীয় তো হতে পারে না! কিন্তু ভারতে আইনের রক্ষক পুলিশের তিন সদস্য সেই কাজটিই করলেন। চুরির অপরাধে গাছের সঙ্গে বেধে নির্মম নির্যাতন পুলিশের! মধ্যযুগীয় বটে!
উত্তরপ্রদেশের রায়বে-রিলিতে রাস্তায় বিভিন্ন ট্রাকে পুলিশ নিষিদ্ধ মালামাল তল্লাশি করছিলেন। অনেকগুলো ট্রাক তল্লাসি করা হলো। সবাই পার পেয়ে গেল পুলিশের নির্ধারিত প্রক্রিয়ায়! অত:পর একটি ট্রাকের চালক সেই প্রক্রিয়া মানতে অস্বীকৃতি জানালেন। আর ওমনি নিয়ে আসা হলো গাছের কাছে। তারপরও চালক হয়তো ভাবছিলেন পরোপকারী গাছের ছায়ায় একটু শান্তি দিতেই তাকে নিয়ে আসা হয়েছে! কিন্ত তার ভাবনাটাই কী সত্যি হয়? না। গাছের সঙ্গে তাকে বাধা হলো। এরপর লাঠি দিয়ে উত্তম মধ্যম। কিন্তু দুর্ভোগ ছাড়লো না পুলিশ সদস্যদেরও। এক অদক্ষ ব্যক্তি মোবাইলে এই দৃশ্য মোটামুটিভাবে তুলেই ফেললেন। আর বোকা ব্যক্তিটি কেবল ছবি তুলেই ছাড়লেন না। সেটা আবার গণমাধ্যমের কছে দিয়ে দিলেন। আর পুলিশরা যে থানার অধীনে দায়িত্ব পালন করছিলেন সেই গিংগাসো থানায় জানানো হলো। শাস্তি হলো পুলিশ সদস্যদের। আপাতত সাময়িক বরখাস্ত।- এনডিটিভি
