নিউইয়র্কে ফুটবল লীগ

দর্শক সারিতে ক্রিকেটার আশরাফুল

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২২:৩৭
দর্শক সারিতে বসে নিউইয়র্কে অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত বাকডাইস-আবদীন ব্রাদার্স ফুটবল লিগের খেলা উপভোগ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ম্যাচ পাতানোর অভিযোগে ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হওয়ার পর বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন। স্থানীয় সময় রবিবার বিকালে নিউইয়র্ক সিটির এলমহার্স্ট নিউ টাউন অ্যাথলেটিক মাঠে খেলা শুরুর আগে তিনি খেলোয়াড়দের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন।