নরসিংদীর মহিষাশুরায় টর্নেডোর আঘাতে বাড়িঘর লণ্ডভণ্ড

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২২:৪২
সদর উপজেলার মহিষাশুরা গ্রামে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর ও মাদ্রাসা। গতকাল সোমবার সকালে আকস্মিক এই টর্নেডোর আঘাতে গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙ্গে পড়ে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ভুঁইয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।