নৌ-রুটে দুর্ঘটনা এড়াতে গতকাল সোমবার বিকালে বরিশাল নৌ-বন্দরে আকস্মিক অভিযান চালিয়েছেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা।এসময় একটি লঞ্চের যাত্রা স্থগিত এবং চারটি লঞ্চের মালিককে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে।
বরিশাল বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (বন্দর ও পরিবহন) মোঃ শহীদ উল্যাহ জানান, যাত্রী পরিবহনে পুরোপুরি প্রস্তুতি না থাকায় অভ্যন্তরীণ রুটের এমভি আল-আফসা নামের একটি লঞ্চের পূর্ব নির্ধারিত যাত্রা স্থগিত করা হয়েছে।
এছাড়া ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি থাকায় প্রথমবারের মতো অভ্যন্তরীন রুটের চারটি লঞ্চকে সতর্ক করে দেয়া হয়। আগামী দু’দিনের মধ্যে এসব ত্রুটি বিচ্যুতি ঠিকঠাক করা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
