একাদশ শ্রেণির পড়াশোনা

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:৩৩
প্রথম অধ্যায় সৃজনশীল প্রশ্ন-১ : ২০১৪ সালের মার্চ মাসের ইদ্রিস আলীর রিপেয়াপিং শপে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়ঃ মার্চ ১. ইদ্রিস আলী ২০১৪ সালের মার্চ মাসে ২,০০,০০০ টাকা বিনিয়োগ করে রেডিও টেলিভিশন মেরামতের ব্যবসায় শুরু করেন। মার্চ ৫ ব্যবসায় ব্যবহারের জন্য ৭০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করেন। মার্চ ১০ টেলিভিশন মেরামত করে ২০,০০০ টাকা আয় করেন। মার্চ ১৫ দোকান ভাড়া বাবদ ১০,০০০ টাকা খরচ করেন। মার্চ ২০ একটি টেলিভিশন সেট মেরামত বাবদ ১২,০০০ টাকার একটি বিল করেন কিন্তু এখনও আদায় হয়নি। মার্চ ২৫ বাকিতে ২০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করেন। মার্চ ৩০ কর্মচারীর বেতন বাবদ ৮,০০০ টাকা খরচ করেন। মার্চ মাসে ইদ্রিস আলীর রিপেয়ারিং শপের স্থায়ী সম্পদ বৃদ্ধির পরিমাণ নির্ণয় কর। মার্চ মাসে রিপেয়ারিং শপের আয় ও ব্যয়ের পার্থক্যের পরিমাণ নির্ণয় কর। মার্চ মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত লেনদেনগুলোর প্রত্যেকটি হিসাব সমীকরণে কিভাবে প্রভাব বিস্তার করে তা আলাদাভাবে দেখাও ? সৃজনশীল প্রশ্ন-২ : জানুয়ারী মাসের ১ তারিখে ইলিয়াস জনি, রেডিও এবং টেলিভিশন মেরামতের একটি ব্যবসায় শুরু করেন। তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়ঃ জানুয়ারী ১ ইলিয়াস জনি ব্যবসায়ে ২,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। জানুয়ারী ৩ ইলিয়াস জনি ব্যবসায়ে অতিরিক্ত মূলধন আনয়ন করেন ২০,০০০ টাকা। জানুয়ারী ৬ ব্যবসায়ে ব্যবহারের জন্য ৫০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করেন। জানুয়ারী ৮ ধারে যন্ত্রপাতি ক্রয় ২০,০০০ টাকা। জানুয়ারী ১১ টেলিভিশন মেরামত করে ১০,০০০ টাকা আয় করেন। জানুয়ারী ১৬ দোকান ভাড়া বাবদ ৩,০০০ টাকা প্রদান করেন। জানুয়ারী ২১ কর্মচারীদের বেতন বাবদ ৮,০০০ টাকা পরিশোধ করেন। জানুয়ারী ৩০ নগদে ৭,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করেন। ব্যবসায়ে ইলিয়াস জনি এর বিনিয়োগের (মূলধনের) পরিমাণ নির্ণয় কর। জানুয়ারী মাসে ইলিয়াস জনি এর ব্যবসায় থেকে নগদ প্রদানকৃত টাকার পরিমাণ নির্ণয় কর। ১ জানুয়ারী থেকে ৮ জানুয়ারী পর্যন্ত লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর কি প্রভাব বিস্তার করে ছক আকারে দেখাও। সৃজনশীল প্রশ্ন-৩ : ২০১৪ সালের জানুয়ারী মাসে জনাব ফাহাদের ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছিল- জানুয়ারী ১ ১,৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করল। জানুয়ারী ২ বাকিতে পণ্য ক্রয় ৩২,০০০ টাকা। জানুয়ারী ৫ বাকিতে পণ্য বিক্রয় ২৭,০০০ টাকা। জানুয়ারী ৭ ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা। জানুয়ারী ১০ ব্যবসায়ের জন্য একটি কম্পিউটার ক্রয় ৩০,০০০ টাকা। জানুয়ারী ১৫ নগদে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা। জানুয়ারী ২৫ দোকান ভাড়া পরিশোধ করা হল ১৫,০০০ টাকা। জানুয়ারী ৩১ কর্মচারী সিফাতকে বেতন দেয়া হল ৬,০০০ টাকা। জানুয়ারী মাসে জনাব ফাহাদের স্থায়ী সম্পদ বৃদ্ধির পরিমাণ নির্ণয় কর। জানুয়ারী মাসে জনাব ফাহাদের নিট লাভের পরিমাণ নির্ণয় কর। প্রকৃতিসহ লেনদেনগুলোর হিসাবখাত বর্ণনা কর।