জোকস

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:৩৫
 ছুটিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশ যাচ্ছিলেন শফিক সাহেব। বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বললেন, ‘আমি আমাদের ওয়্যারড্রোবটাকে খুব মিস করছি।’ স্ত্রী :কেন? শফিক সাহেব :কারণ, বিমানের টিকিটটা ওয়্যারড্রোবের ভেতরে রেখে এসেছি।  বিয়ের পর ফারিয়ার প্রথম জন্মদিন। স্বামী তাকে কতটা ভালোবাসে এবং তার মনের কথা কতটা বোঝে তা যাচাই করে দেখার ইচ্ছা তার। উপহার হিসেবে ফারিয়া মনে মনে চাইছে একটা ঝা-চকচকে নতুন গাড়ি! কিন্তু সে কথা তো আর স্বামীকে সরাসরি বলা যায় না। ইনিয়ে-বিনিয়ে বলল ফারিয়া, ‘ওগো শুনছো! উপহার হিসেবে কী পেলে আমি সবচেয়ে খুশি হব, জানো? এমন একটা যন্ত্র, যার কাঁটা মুহূর্তে ০ থেকে ৫০/৬০-এ উঠে যায়!’ পরদিন ফারিয়া উপহার পেল একটি ওজন মাপার যন্ত্র!  ছোট্ট সুমন বলছে তার চাচাকে, ‘চাচ্চু! তুমি গত জন্মদিনে আমাকে যে গিটারটা কিনে দিয়েছিলে সেটাই ছিল সবচেয়ে সেরা উপহার!’ চাচা :তাই! তুই খুব চমত্কার গিটার শিখেছিস বুঝি? তোর গিটার শুনে সবাই নিশ্চই মুগ্ধ হয়? সুমন :না। সকালে গিটার না বাজানোর জন্য মা আমাকে প্রতিদিন চকোলেট কিনে দেয়। আর রাতে আমি যেন গিটার না বাজাই, সে জন্য বাবা আমাকে কার্টুন দেখতে দেয়।  ছোট্ট রন্টি তারা দাদীর কাছে চিঠি লিখছিল। ‘দাদীইইইই! কেমন আছওওও? আমি ভালোওওওও!’ এ সময় পেছনে এসে দাঁড়ালেন রন্টির মা। বললেন, ‘সেকি! তুই এভাবে লিখছিস কেন? দাদীইইইই, আছওওও? রন্টি :মানে দাদী তো কানে কম শোনেন, তাই চিত্কার করে বলছি!