প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ১৯:৪৯আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:৪৯
লিখতে গিয়ে ছড়া
একটি ছবি মনের ভেতর
করছে নড়াচড়া।
কাজেই ছড়া বাদ দিলাম
রঙ-তুলি-তে হাত দিলাম।
আঁকতে থাকি নিবিড়ভাবে
সেই ছবিটি আমি—
যেই ছবিটি ঘুরবে জগত্
হবে ভীষণ দামি।
আঁকতে আঁকতে ছবি
হয়ে গেলো, হয়েই গেলো
মুজিব নামের রবি।