রাসেল সোনা চাঁদের কণা বাংলা মায়ের ছেলে এমন সোনা খনিতে নয় চাঁদের দেশে মেলে। তার হাসিতে পড়তো ঝরে মুক্তা রাশি রাশি চাঁদনি আলোয় জোছনা মেয়ে নাচতো পাশাপাশি। আগস্টের এক কালো রাতে দস্যু দিলো হানা কেড়ে নিলো সেই রাসেলের ছোট্ট পরানখানা।