স্বপ্ন দেখেছিলে

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:৫০
স্বপ্ন ছিল তোমার চোখে ছিল মনে আশা দেশের প্রতি কি যে মায়া গভীর ভালবাসা। তুমি অনেক আশা করে স্বপ্ন দেখেছিলে সোনার বাংলা সোনার মত গড়বে সবাই মিলে। তুমিই প্রথম দিয়েছিলে স্বাধীনতার ডাক অস্ত্র হাতে নিয়ে ছোটে মুক্তি সেনার ঝাঁক। তোমার স্বপ্নই সফল হলো স্বাধীন হলো দেশ লাল সবুজে আঁকা হলো সোনার বাংলাদেশ। তোমার জন্য মুক্ত হলো প্রিয় জন্মভূমি— এই মাটিতে আছে সবই নাই যে কেবল তুমি।