সাতটি রঙে একটি ছবি বুকের মাঝে ভাসে
রাতেরবেলা তারার ভিড়ে চাঁদনি হয়ে হাসে
এই ছবিটা জাতির পিতা শেখ মুজিবের মুখ
পাহাড়সম হূদয় যাঁহার মধুমতির বুক।
জীবন দিয়ে দেখিয়ে গেলেন দেশকে ভালোবাসা
কৃতজ্ঞতা জানাতে তাই পাইনে খুঁজে ভাষা—
হাজার যুগের শ্রেষ্ঠ মানুষ বাঙালিদের সেরা
তাঁর ছবিতেই বাংলাদেশের মহান স্মৃতি ঘেরা।
