প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ১৯:৫১আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:৫১
স্বজনহারা শোকের দিনে, তাঁর ছায়াটা খুঁজি
এনে দিলেন স্বাধীনতা, মর্ম এখন বুঝি।
শোকের ছায়ায় দেশবাসির চোখ যে ছলছল,
তাঁর বাণীতে পেয়েছিলো শক্তি সাহস বল।
বীর বাঙালির প্রাণের মানুষ জাতির জনক তুমি
বিশ্ব মাঝে শির ওঁচানো তোমার জন্মভূমি।