বঙ্গবন্ধু প্রিয় মানুষ দেশ গড়ারই জন্য—
এমন মানুষ পেয়ে দেশে জাতি হলো ধন্য।
স্বপ্ন আঁকে বাঙালিরা ত্যাগী মানুষ পেয়ে
তাঁর দেখানো পথে জাতি, বিস্ময়ে রয় চেয়ে।
মহান কীর্তি অমর স্মৃতি মনে নিলেন ঠাঁই
আজীবন এ আঁকা ছবি ফ্রেমে বাঁধা চাই।
পনের আগস্ট এই ছবিটি মায়া ছড়ায় দেশে—
শোকের বার্তা নিয়ে তাঁরই ছায়া গড়ায় দেশে।
