ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী ৮ জুয়াড়ি ও এক মাদক ব্যবসায়ীকে ১৫ দিনের জেল প্রদান করেন। পুলিশ সোমবার অভিযান চালিয়ে পৌর এলাকার আলীয়াবাদ থেকে জুয়া খেলা অবস্থায় নেছার উদ্দিন (৩৮), নান্দু মিয়া (৪৫), কাউছার মিয়া (২৮), মো: মিঠু (২৮), শরিফ হোসেন (৫৭), কাজল মিয়া (৪৭), কামরুল ইসলাম (২৬), মো: ফরিদ মিয়া (৪২) ও গাজা ব্যবসায়ী সুলতান মিয়াকে (৫০) গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ওই রায় প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
