উপজেলায় ২৫ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একশ’জন শিক্ষক দীর্ঘদিন যাবত্ বেতন ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
সূত্র মতে, ২০১৩ সালে জানুয়ারী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৬ হাজার ২শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেন। তারপর পর্যায়ক্রমে শিবগঞ্জে প্রথম ধাপে ১০৮টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। ফলে ঐসব স্কুলের শিক্ষকরা বেতন ভাতা উত্তোলন করতে পারলেও দ্বিতীয় ধাপে ৮ এবং তৃতীয় ধাপে আরো ১৭টি বিদ্যালয় ঝুলন্ত অবস্থায় থাকায় ১শ জন শিক্ষক পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
