সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২১:৩৯
কুমিল্লায় দায়িত্বে অবহেলার দায়ে দুই কনস্টেবল ক্লোজড্ কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় দায়িত্বে অবহেলার দায়ে এনামুল হুদা ও মফিজুল ইসলাম নামে পুলিশের দুই কনস্টেবলকে ক্লোজড্ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় তাদেরকে পুলিশ সুপারের নির্দেশে ক্লোজড্ করে লাইনে সংযুক্ত করা হয়। তবে সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায়, সোমবার বিকালে জেলার মেঘনা থানা পুলিশের দুই কনস্টেবল ইমাম হুদা ও মফিজুল ইসলাম সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত শামীম (৩০) নামের এক আসামিকে আদালতের উদ্দেশ্যে বাসযোগে নিয়ে আসে। নগরীর শাসনগাছা এলাকায় এসে বাস থেকে নামার পর ওই আসামি পালিয়ে যায়। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, পলাতক আসামি শামীমের বিরুদ্ধে ঢাকার মতিঝিল থানায় দায়েরকৃত একটি ভাংচুরের মামলায় আদালত সাড়ে ৩ বছরের সাজার রায় দিয়েছিল। সিংড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের কমিটি গঠন সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিংড়া পৌর কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখা ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম রাজু আহমেদের সঞ্চালনায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ গোলাম আজমকে সভাপতি ও মোঃ হায়দার আলীকে সাধারণ সম্পাদক এবং এসএম মোফাজ্জল হোসেন সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ-সভাপতি আব্দুস ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিদুল মন্ডল, কোষাধ্যক্ষ সোহানুর রহমান, প্রচার সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক-আল আমিন সরকার, নির্বাহী সদস্য- প্রভাষক খায়রুল ইসলাম ও মিলন হোসেন। কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫ কেশবপুর (যশোর) সংবাদদাতা \ কেশবপুর থানা পুলিশ গত সোমবার রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে আটক করেছে। পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার গড়ভাঙ্গা গ্রামের নওশের আলীর ছেলে আকরাম হোসেনকে আটক করে। অপর দিকে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদারডাঙ্গা গ্রামের বারী চৌধুরীর ছেলে অহেদুজ্জামান, মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আব্দুস সালামের ছেলে হুমায়ূন কবির, একই গ্রামের রহিম বাক্সের ছেলে আলমঙ্গীর হোসেন ও সাখাওয়াত গাজীর ছেলে কামরুজ্জামানকে আটক করে। আটককৃতদের গতকাল মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ। কালীগঞ্জে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ বিশ্বকাপ ফুটবলের মহা আসর শেষ হয়ে গেলেও দেশব্যাপী এখনো রয়ে গেছে ফুটবলের উত্তেজনা। আর এ উত্তেজনায় সোমবার দিবাগত রাতে গাজীপুরের কালীগঞ্জের শাদেরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে খঞ্জনা ও ভাদগাতী গ্রামের যুব সমাজের উদ্যোগে দিবারাত্রী বিবাহিত-অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অবিবাহিত একাদশ ২-১ গোলে জয়লাভ করে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, শাহজাহান শেখ, আলাউদ্দিন প্রধান, আবিদ খান ছোটন প্রমুখ। মেহেরপুরের গাংনীতে সাবেক ইউপি সদস্য গ্রেফতার মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে গত সোমবার রাতে অস্ত্রসহ আনারুল ইসলাম নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আনারুল ইসলাম বেতবাড়িয়া গ্রামের গফুর মোল্লার ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলামের কাছে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই গ্রামের মুকুলের বাড়ির রান্না ঘর থেকে একটি শার্টারগান উদ্ধার করা হয়। চৌদ্দগ্রামে জামায়াত নেতা জামাল গ্রেফতার চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারী জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি লক্ষ্মীপুর গ্রামের আলী আহমদের পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ জানায়, বিভিন্ন মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে সোমবার বিকালে গ্রেফতার করা হয়। মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের মঠবাড়িয়ায় বেসিক ব্যাংকের স্কুল ব্যাংকিং-এর আওতায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কে.এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাংকিং-এর সুযোগ-সুবিধা নিয়ে দিক নিদের্শনা মূলক আলোচনা করেন বেসিক ব্যাংক মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক দিনু প্রামাণিক। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক সঞ্জয় কুমার মণ্ডল, বেল্লাল হোসেন, আবদুস সালাম ও ব্যাংক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক প্রমুখ। মির্জাপুরে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক একদিনের কর্মশালা গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট ও ইউনিয়ন পরিষদের (স্থানীয় সরকার মন্ত্রণালয়) সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের উপ-পরিচালক গৌতম চন্দ্র পাল। মির্জাপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাসরিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ড. সোহেল ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মীর্জা শামিমা আক্তার শিফা, ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা হেল শাফী, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আরিফুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় অফিসার কাজী রফিকুল ইসলাম এবং পরিবার পরিকল্পনা অফিসার মো. শহিদুল ইসলাম প্রমুখ। রায়পুরে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রায়পুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পলাতক সকল খুনিকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন উপজেলা ও পৌর ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়ার নেতৃত্বে প্রায় ৫ শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মী। পরে তারা নির্বাহী কর্মকর্তা শারমিন আলমকে স্মারকলিপি প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল, ছাত্রলীগ নেতা মারুফ বিন জাকারিয়ার, ইমরান হোসেন রুবেল, পৌর ছাত্রলীগের ফিরজাদা সৌরভ, মহিদুর রহমান রিয়াজ, কলেজ শাখার ফিরোজ আলম প্রমুখ। রূপগঞ্জে মানব পাচারকারী দলের সদস্য আটক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী পাচারের অভিযোগে রূপগঞ্জ থানা পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে তানিয়া আক্তার (২৬) নামের মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য আটক করেছে। সে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মহসিন ভুঁইয়ার মেয়ে। পুলিশ জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে মুড়াপাড়া সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রুমা আক্তারকে গত ৯ আগস্ট পাচার করে দেয়। সে নানা কৌশলে তার পিতা আব্দুল মান্নানকে ফোন করলে তিনি পুলিশের সহযোগিতায় ঢাকার আজিমপুর কবরস্থান এলাকা থেকে উদ্ধার করে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে স্কুল ছাত্রী রুমা আক্তারের পিতা আব্দুল মান্নান বাদি হয়ে রূপগঞ্জ থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করেছেন। জয়পুরহাটে হরিজনদের মাঝে সেলাই মেশিন বিতরন জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে দলিত হরিজনদের জীবন মান উন্নয়ন ও মুল শ্রোতধারায় পৌছানোর লক্ষে প্রশিক্ষন শেষে সেলাই মেশিন বিতরন করা হয়। গতকাল মঙ্গলবার হেকস সুইজার লান্ডের আর্থিক সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা আরকোর পক্ষ থেকে জয়পুরহাট হরিজন পল্লীর ৫জন সদস্যকে প্রশিক্ষন শেষে বিনা মুল্যে তাদের মাঝে সেলাই মেশিন উপস্থিতবতরন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন, আরকোর নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী, শাখা ব্যবস্থাপক মুসফিকুর রহমান, হরিজন নেতা প্রহরলাদ বাশঁফোর সহ অন্যরা। গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসলাম কবির, সাগঠনিক সম্পাদক হাসিনুর রহমান,রফিকুল ইসলাম,আবু বাক্কার প্রমুখ। নাঙ্গলকোট কলেজ প্রতিষ্ঠাতার স্বরণ সভা অনুষ্ঠিত নাঙ্গলকোট (কুমিল্লা)সংবাদদাতা \ নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রবিউল হোসেনের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কলেজের উদ্যোগে এক স্বরণ সভা গতকাল মঙ্গলবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ আবু ইউছুফের সভাপতিত্বে স্বরণ সভায় আলোচনা করেন সাবেক ভিপি হুমায়ুন কবির, অধ্যক্ষ মাওলানা আবদুল কাদের প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, নূরুল আমিন জসিম, অধ্যাপক সালাহ উদ্দিন প্রমুখ। কালকিনিতে কৃতি শিক্ষার্থিদের সংবর্ধনা কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি উপজেলা ওয়ার্ল্ডভিশান বাংলাদেশ(এডিপি) উদ্যোগে এসএসসি পরিক্ষায় গোল্ডেন জিপিয়ে-৫ পাওয়া ৫৭জন কৃতি শির্ক্ষাথীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়াম হলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ডভিশান বাংলাদেশ(এডিপি) ভারপ্রাপ্ত ম্যানেজার তপন কর্মকারের সভাপতিত্বে স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা —-সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আব্দুল জলিল আকন, হেমায়েত হোসেন ও মুক্তি বেগম প্রমুখ। বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে আজ মঙ্গলবার উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের প্রিপারেটরী স্কুলে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল প্রধান জালাল উদ্দিন আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রোস্তম আলম, এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ দুলাল হোসেন, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল, বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ চান মিয়া সরকার প্রমুখ। মিরসরাইয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা \ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মিরসরাইয়ে খান ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। যুব দিবসের আলোচনায় যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আলীমের সভাপতিত্বে এবং খান ফাউন্ডেশনের কর্মসূচি কর্মকর্তা তাপস বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম হোসেন, মিরসরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত্ হোসেন চৌধুরী, খান ফাউন্ডেশনের মাঠ সমন্বয়কারী হারুনার রশীদ, কর্মসূচি কর্মকর্তা হারুন-উর-রশীদ, সমাজ কর্মী আবদুল গফুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী জনপ্রতিনিধিবৃন্দ। গাজায় হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন চুয়াডাঙ্গা প্রতিনিধি \ সেলিম ভুঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ কলেজ-স্কুল-মাদ্রাসা শিক্ষক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখা গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা শহরে এক প্রতিবাদ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। গাজায় মানবতা বিরোধী ইসরাইলী সেনাবাহিনী কর্তৃক নারী-শিশুসহ নিরপরাধ মুসলমানদের উপর হত্যা-নির্যাতন ও ধ্বংসযজ্ঞ সৃষ্টির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন পূর্ব সমাবেশে গাজায় মুসলমানদের পবিত্র জনবসতির উপর মানবতা বিরোধী ইসরাইলী সৈন্যদের হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের নিন্দা ও তীব্র প্রতিবাদে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষক নেতৃবৃন্দ। সংগঠনের জেলা সমন্বয়কারী সহকারী অধ্যাপক শেখ সেলিমের পরিচালনায় নিন্দা ও প্রতিবাদমূলক বক্তব্য রাখেন জেলা সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ। সারিয়াকান্দিতে চার চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া-জামালপুর আন্তঃজেলা সীমানা পরিমাপ পিলার স্থাপন স্থগিতের দাবিতে উপজেলার ৪ জন ইউপি চেয়ারম্যান সংবাদ সম্মেলন করেন। গত সোমবার বিকেলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বোহাইল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা টুকু। তিনি বলেন, বেঙ্গল এ্যাক্ট সার্ভে ১৯০৭ অনুযায়ী ১৯২৬ সালের বগুড়া-ময়মনসিংহের সিএস ম্যাপ, ১৯২৭ সালের সিএস সংশোধনী ১৯৩৪ সালের ম্যাপ, ১৯৬২ সালের এসএ ম্যাপ, ১৯৭২ সালের দিয়ারা ম্যাপ এবং ১৯৯৬ সালের আরএস ম্যাপ মূলে ও ১৯৯০ সালে মন্ত্রণালয়ের সিদ্ধান্তমূলে বগুড়া-জামালপুর আন্তঃজেলা সীমানা নির্ধারিত হয়। সমপ্রতি জামালপুর জেলা সেটেলমেন্ট অফিসের ভূমি জরিপে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী, কাজলা, কর্নিবাড়ী, বোহাইল ইউনিয়নের বেশকিছু মৌজা জামালপুর জেলার অন্তর্ভুক্ত করে সীমানা পিলার স্থাপন কাজ পরিচালনা করা হচ্ছে। ফলে সারিয়াকান্দি উপজেলার উক্ত ৪টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের মধ্যে চরম ক্ষোভ, উত্তেজনা ও হতাশা বিরাজ করছে। সাংবাদিক সম্মেলনে বোহাইল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তাফা টুকু, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, কাজলা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম ও কর্নিবাড়ী ইউপি চেয়ারম্যান আজাহার আলী মণ্ডল আন্তঃজেলা সীমানা পিলার স্থাপন স্থগিতের দাবি জানিয়ে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন । কুমিল্লায় বিজিবি’র বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা কোটবাড়িস্থ বর্ডার গার্ড পাবলিক স্কুল ক্যাম্পাসে আমের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক, পিএসসি। এসময় ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুর রহমান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউল্লাহ জামী, মেজর কামরুল ও অন্য কর্মকর্তাসহ বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে আজ মঙ্গলবার উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের প্রিপারেটরী স্কুলে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল প্রধান জালাল উদ্দিন আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রোস্তম আলম, এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ দুলাল হোসেন, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল, বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ চান মিয়া সরকার প্রমুখ। মিরসরাইয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা \ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মিরসরাইয়ে খান ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। যুব দিবসের আলোচনায় যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আলীমের সভাপতিত্বে এবং খান ফাউন্ডেশনের কর্মসূচি কর্মকর্তা তাপস বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম হোসেন, মিরসরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত্ হোসেন চৌধুরী, খান ফাউন্ডেশনের মাঠ সমন্বয়কারী হারুনার রশীদ, কর্মসূচি কর্মকর্তা হারুন-উর-রশীদ, সমাজ কর্মী আবদুল গফুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী জনপ্রতিনিধিবৃন্দ। গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজে ছাত্রলীগের ভাংচুর ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের ৪ ছাত্র বহিষ্কারের ঘটনায় কলেজের দরজা-জানালা ভাংচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বহিষ্কারাদেশ প্রত্যাহারে ছাত্রলীগের দেয়া আল্টিমেটামের সময় শেষ হলে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে প্রবেশ করে দরজা-জানালা ভাংচুর করে তারা। এ সময় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কলেজের অধ্যক্ষ সুজাত রফিককে অবরুদ্ধ করে রাখার চেষ্টা চালায়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সিরাজদিখানে ফার্মেসী থেকে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারে বিক্রমপুর ফার্মেসী নামের এক ওষুধের দোকান থেকে পুলিশ একটি অবৈধ শর্টগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। এসময় ফার্মেসীর কর্মচারী লিপু চৌধুরীকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এ অভিযান চালানো হয়। তবে এসময় ফার্মেসীর মালিক রুবেলকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলা হয়েছে। উল্লাপাড়ায় মাইকিং করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ উল্লাপাড়ায় মাইকিং করে কয়ড়া বাঘলপুর ও জঙ্গলখামার গ্রামবাসী গত ২ দিনে ৩ দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২৫ জন আহত হয়। আহতদের উল্লাপাড়ার বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। ৩ দিন আগে উল্লিখিত গ্রাম দুটির পার্শ্ববর্তী দাদপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে গোলযোগ হয়। এ গোলযোগের জের ধরে দুই গ্রামবাসী মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে গত ২ দিনে ৩ দফা সংঘর্ষে লিপ্ত হয়। উল্লাপাড়া থানা পুলিশ সোমবার ও মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতা নিখোঁজ উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাইকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এ ইউনিয়নের বনাইগাতী গ্রামের লাল মোহাম্মদ সরকারের ছেলে। সোমবার তিনি বাড়ি থেকে বেড়িয়ে আসেন। এরপর সকাল ১০টার দিকে আব্দুল হাই মোহনপুর ইউনিয়ন পরিষদে কমিউনিটি হাসপাতাল সংক্রান্ত একটি সভায় যোগদান শেষে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে উল্লাপাড়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে। দুর্গাপুরে ওস্তাদ পরিমল সাহার স্মরনসভা দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নত্রকোনার দুর্গাপুর উপজেলার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুসঙ্গ সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ওস্তাদ পরিমল কান্তি সাহার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাব প্র্াঙ্গণে গত সোমবার সন্ধ্যায় স্থানীয় সুশীল সমাজ,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সাংবাদিকদের উপস্থিতিতে সুসঙ্গ সাংস্কৃতিক সংঘ, উদীচি, দীপ্ত সাংস্কৃতিক সংঘের আয়োজনে স্মরন সভা পালন করা হয়। প্রবীন রাজনীতিবীদ বাবু দূর্গা প্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে স্মরন সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সুজন সভাপতি অজয় সাহা, এডভোকেট মানেশ সাহা,সোনালী ব্যাংক কর্মকর্তা দেবল পত্র নবীশ, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল,সাংবাদিক নিতাই সাহা, উদীচি উপজেলা সংসদের সভাপতি সাংবাদিক ধ্রুব সরকার, পরিমল সাহার ছেলে বিশিষ্ট ব্যাবসায়ী রতন সাহা,সুসঙ্গ সাংস্কৃতিক সংঘের সাধারন সম্পাদক সাংবাদিক তোবারক হোসেন খোকন প্রমুখ। বিরামপুরে ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল উদ্ধার বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর বাসস্ট্যান্ডে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী বাসের ভ্যানিটি ব্যাগ থেকে গুলি ও ২টি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করে বিজিবি। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্পের কমান্ডার সাহাজুল ইসলাম হিলি থেকে দিনাজপুরগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের পিছনে পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে আমেরিকার তৈরি একটি নতুন পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেন। ঐ ব্যাগে মহিলাদের ব্যবহার্য আয়না, চিরুনী, লিপস্টিক- সবই ছিল। পাংশায় জামে মসজিদ উদ্বোধন করলেন পুলিশ সুপার পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি \ রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল মঙ্গলবার বিকালে পাংশা থানা চত্বরে অবস্থিত জামে মসজিদের নির্মানাধীন দ্বিতল ভবনের উদ্ভোধন করেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো: রেজাউল হক পি পি এম । এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো: তোফায়েল আহম্মেদ, পাংশা থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মনজুর কাদের মাসুদ, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ,ভাইস চেয়ারম্যান নাদের হোসেন মুন্সী, জেলা বি এন পির সহ-সভাপতি মো:চাদ আলী খানসহ এলাকার আপাময় জনসাধারণ । করিমগঞ্জে তিনদিন ব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার করিমগঞ্জে কৃষিসম্প্রসরণ অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ চত্তরে তিন দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। উপজেলা চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম (সুমন) উক্ত মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ গোলাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তমিজ উদ্দিন খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মশিউর রহমান , উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ারা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা আমানউল্লা দর্জি , মত্স কর্মকর্তা শ্যামল চন্দ্র দে, মোঃ ইকবাল , সমজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান খান প্রমুখ। চট্টগ্রামে জেল সুপার ও জেলারের বিরুদ্ধে হত্যা মামলা খারিজ চট্টগ্রাম অফিস \ চট্টগ্রাম কেনদ্রীয় কারাগারের হাসপাতালে কয়েদির মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের জেল-সুপার, জেলার সহ মোট ৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা গত সোমবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালত খারিজ করে দিয়েছে। এই খারিজের আদেশ দেন মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান। গত ৩ জুন রাতে চট্টগ্রাম কারা-হাসপাতালের সিঁড়িতে কয়েদি জাকির হোসেন (৩০) মৃত্যুবরণ করে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বাবার মৃত্যূ বার্ষিকী পালন বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার ৯ টি মাদ্রাসার ৪৬৫ জন এতিম ছাত্র ছাত্রীদের মধ্যে গত সোমবার বিশিষ্ট শিল্পপতি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহআলম) এর পিতা এডভোকেট আবদুস সোবহানের মৃত্যূবার্ষিকী উপলক্ষে চাল, ডাল, গরুর মাংশসহ নগদ টাকা বিতরন করা হয় । মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । ইস্ট ওয়েস্ট মিডিয়ার প্রকাশক ও বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দুধ মিয়া,সোবহানিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল,বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজের প্রফেসার মোঃ চান মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ইনচার্জ মোশারফ হোসেন, প্রকৌশলী শফিকুল ইসলাম অনুষ্টানে উপস্থিত ছিলেন ।