সম্পদের চেয়ে সুশিক্ষা অনেক বড় সম্পদ: মেনন

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২১:৪৪
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সম্পদের চেয়ে সুশিক্ষা অনেক বড় সম্পদ। শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তির মানবিক গুণাবলী বিকশিত করা। শিক্ষার সংস্পর্শে ব্যক্তি সত্ ও সুনাগরিক হিসাবে গড়ে উঠে। মঙ্গলবার দুপুরে খানপুর মডেল হাইস্কুল এন্ড কলেজের নবীনবরণ ও পিআরডিবি-২ প্রকল্পের বাস্তবায়নে কলেজ ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে ফুল ও ঔষধি বাগান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যক্ষ আবু জাফর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ টিপু সুলতান, পবিপ্রবির ডিন আঃ মতিন, বরিশাল শিক্ষা বোর্ডের সচিব আঃ মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বাকাহীদ হোসেন। বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক নজরুল হক নিলু, বজলুর রহমান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফ (বীর প্রতীক) প্রমুখ।