বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী সভার সিদ্ধান্তক্রমে আগামী ৬ সেপ্টেম্বর কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০১৪ অনুষ্ঠিত হবে। গোপন ব্যালটের মাধ্যমে ইউনিয়নের সদস্যদের ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন উপ-পরিষদ গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন মোঃ নাজমুল হক এজিএম (হিসাব) পিএস ইউনিট, ঢাকা। নির্বাচন কমিনার হিসাবে মনোনয়ন দেয়া হয়েছে শাহ মোঃ খালেদ নেওয়াজ এজিএম (বাণিজ্য), টিএম আলমসহ সচিব (প্রশাসন), রনজিত্ কুমার ভৌমিকসহ ব্যবস্থাপক (বহর) ও মোঃ আমির হোসেন ইনল্যান্ড জুনিয়র ইঞ্জিন অফিসার। -প্রেস বিজ্ঞপ্তি
