গ্যাস অনুসন্ধান ও উত্পাদন কাজে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বাপেক্সকে জাতীয় জ্বালানি পদক-২০১৪ প্রদান করেছে। প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরীর নিকট থেকে পদক গ্রহণ করেন বাপেক্স এর ব্যবস্থানা পরিচালক মোঃ আব্দুল বাকী। -প্রেস বিজ্ঞপ্তি
