গাজী রইচ উদ্দিন জয়নাল
মুক্তিযুদ্ধের কমান্ডার, রায়গঞ্জ থানা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সমাজসেবক গাজী রইচ উদ্দিন জয়নালকে গতকাল মঙ্গলবার বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা ও গার্ড অব অনার দেয়া হয়। পরে তাকে গ্রামের বাড়ি বাশুড়িয়া সমাজিক কবরস্থানে দাফন করা হয়। রইচ উদ্দিন (৬৯) গতকাল সকালে রায়গঞ্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার দুই স্ত্রী, ৭ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন রায়গঞ্জ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তিন দফা ধানগড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
স্থানীয় এমপি আলহাজ্ব গাজী ইসহাক হোসেন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, ইউএনও মোঃ ফিরোজ শাহ্সহ স্থানীয় নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
