পৃথিবীতে সব প্রাণীর মধ্যেই সুখ-দুঃখ আছে। তেমনি আছে কুকুরের মধ্যেও। তবে এটা সত্য যে দুঃখী হলেই যে কোনো প্রাণীর হূদয়ের ভালবাসা কম থাকবে তা কিন্তু নয়। এরকম একটি কুকুর পাওয়া গেছে ব্রিটেনে। কুকুরটিকে দেখে হয়তো কেউ বলতে পারেন, দুঃখের ভান, তবে হূদয়বান!
রতইলিয়ার ক্রস নামে ছয় বছর বয়সী এক বালক পাঁচ মাস ধরে কুকুর এবং বিড়ালদের আবাসে ছিলেন। কিন্তু ব্লেস নামের কুকুরটিকে সবসময়ই চুপচাপ মনে হয়েছে তার। একটিবারের জন্যও তার পোষ মানেনি। তার মতে, ব্লেসের কান দুটি সবসময় সামনের দিকে ঝুলানো থাকতো। ভ্রুও সবসময় কোঁচকানো থাকতো। ব্লেসের এই অবস্থা দেখলে কেউই তাকে ভালবাসবে না। তবে ব্লেসকে দেখাশোনার দায়িত্বে থাকা রব ইয়ং জানান, ব্লেসকে লন্ডনের রাস্তায় ভবঘুরে অবস্থায় পাওয়া যায়। তার মতে, ব্লেস ব্যক্তিত্বসম্পন্ন এবং কম রাগী। তাকে দেখলে হয়তো মনে হতে পারে সে খুব দু:খী। কিন্তু সত্যি বলতে কি তার বড় একটা হূদয় আছে। সে যে এত ভদ্র তা সহজে কেউ বুঝতে পারবেন না। হয়তো সত্যিকারের বাসস্থান ছেড়ে আসার জন্য ব্লেসের মুখটা একটু মলিন থাকে। তার মতে, একটি কুকুরের হূদয় সম্পর্কে জানার জন্য পাঁচ মাস খুব বেশি সময় নয়। - মিরর নিউজ
