আজকের রাশিফল

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ১৮:৪৯
১৪ আগস্ট, ২০১৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ৩০ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৭ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি, বুধ। আপনার শুভসংখ্যা: ১, ৫। শুভবার: রবি, বুধ। শুভরত্ন: রুবী, পান্না। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও উদ্যোগী। দ্রুত চিন্তা ও কাজ করতে পারেন। দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। নিজের যোগ্যতা ও দক্ষতায় আপনি আস্থাশীল। তাই দ্রুত ঝুঁকি নিয়ে চমক লাগিয়ে কাজ করে লক্ষ্যে উপনীত হতে চান। নতুন কাজ ও নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করাই আপনার আনন্দ। তবে দীর্ঘমেয়াদী কাজ ও পরিকল্পনার প্রতি আপনার অনীহা রয়েছে। প্রথম জীবনেই লক্ষ্য স্থির করে কাজ করা উচিত। আপনাকে ধৈর্যশীল ও অধ্যবসায়ী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী জন গালসওদী, গায়ক ডেভিড ক্রমবি, সাংবাদিক কুলদিপ নায়ার, রশীদ করিম, গোলাম মোস্তফা জাতোই, শহীদ কাদরী, সি.বি জামান, জসিম প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ অপরের কোনো কাজে দায়িত্ব না নিলেই ভালো করবেন। নিজের মন মত কাজ করুন। কারো দ্বারা প্রভাবিত হয়ে কিছু করা ঠিক হবে না। অকারণ উত্তেজনা পরিহার করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। কাজকর্মে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো থাকবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মানসিক অবসাদে ভুগতে পারেন। কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। পাত্তা না দিলেই ভালো করবেন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে কোনো সমস্যা থাকবে তা কিছুটা হ্রাস পাবে। ব্যবসায়িক মন্দা কেটে যেতে পারে। ধর্ম বা আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। উদ্বেগ-উত্কণ্ঠা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ব্যাপারে কোনো ধরনের দুশ্চিন্তা দেখা দিতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। আত্মভোলা মনভাবের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যের লাভ যোগ আছে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কোনো নিকট আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক ব্যাপারে চিন্তিত হতে পারেন। কোনো পুলিশি ঝামেলায় জড়াবার আশঙ্কা আছে। অকারণ ঝুঁকি পরিহার করুন। কোনো আত্মীয়ের আচরণে মনে কষ্ট পাবেন। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। দাম্পত্য অশান্তি মিটে যেতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। তবে আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কেউ আজ আপনাকে ঠকাতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক সাফল্য আনন্দদায়ক হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। দেহে বা মনে কোনো ধরনের আঘাত পেতে পারেন। বৈবাহিক যোগাযোগ শুভ। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় আজ নাও পেতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়িক কাজকর্মে বাধাগ্রস্ত হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে। অকারণ ঝামেলা এড়িয়ে চলুন। শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। জটিল কোনো সমস্যা মিটে যেতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।