দার্শনিক ডায়োজেনিসের আমলে যিনি রাজা ছিলেন, তার নাম ডেনিস। রাজাকে তোষামোদ করতেন না বলে ডায়োজেনিসের জীবন ছিল অত্যন্ত ভোগবিলাসহীন। জীবনযাপন করতেন একেবারে সাধারণ মানুষের মতো। কিন্তু তার সমসাময়িক অ্যারিস্টিপাস নামের আরেক দার্শনিক রাজাকে তোষামোদ করতেন বলে মালিক হয়েছিলেন প্রচুর বিত্তবৈভবের। একদিন খাওয়ার সময় ডায়োজেনিসকে শুধু শাক দিয়ে রুটি খেতে দেখে অ্যারিস্টিপাস ব্যঙ্গ করে বললেন, ‘আপনি যদি রাজাকে তোষামোদ করে চলতেন, তাহলে আজ আর আপনাকে শুধু শাক দিয়ে রুটি খেতে হতো না।’
জবাবে ডায়োজেনিস হেসে বললেন, ‘আর আপনি যদি শাক দিয়ে রুটি খাওয়া শিখতেন, তাহলে আজ আর আপনার রাজাকে তোষামোদ করে চলতে হতো না।’
একদিন এক ক্লার্ক তার এক বন্ধুকে বলল, জানিস কাল থেকে আমার অফিস দু সপ্তাহ ছুটি । বন্ধুটি জানতে চাইল, কীভাবে? কাল থেকে আমি এক সপ্তাহ ছুটিতে যাচ্ছি। তার পরের সপ্তাহে আমার বস ছুটিতে যাচ্ছেন।
রেফারি ম্যাচ চালাতে চালাতে খেয়াল করলেন, একটা মেয়ে দর্শকসারিতে বসে ভারি চিত্কার-চেঁচামেচি করছে। আর মেয়েটার গলা এমন চড়া, বারবার রেফারি ম্যাচ থেকে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। চলল কতক্ষণ এ রকম। শেষে আর সইতে না পেরে রেফারি মেয়েটার কাছাকাছি গিয়ে বললেন, ‘আপনি খুব চেঁচামেচি করছেন, বহুক্ষণ ধরে খেয়াল করছি আমি।’
মেয়েটা গাল দুটো লাল করে জবাব দিল, ‘হ্যাঁ, আমিও বহুক্ষণ ধরে দেখছি, ম্যাচ বাদ দিয়ে আপনি কেবল আমাকেই খেয়াল করছেন।’
