বর্তমান সময়ে চাকরির বাজারে ক্যারিয়ার বিবেচনায় গুরুত্ব পাচ্ছে কর্মমুখী শিক্ষা। কর্মমুখী বিষয়ে চার বছর মেয়াদি অনার্স কোর্স সম্পন্নের মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছেন ক্যারিয়ার গড়ার সুযোগ। শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা কর্মমুখী ও সৃজনশীল বিষয়ের ওপর পড়ালেখা করে স্বাবলম্বী হচ্ছেন। এসব বিষয়ের মধ্যে অন্যতম ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ইন্টেরিয়র ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইন। অনেকেই এসব বিষয়ে কোর্স করে উজ্জ্বল ক্যারিয়ার গড়েছেন। ঢাকার ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সৃজনশীল বিভিন্ন বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি অনার্স কোর্স। এ ছাড়াও এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স করার সুযোগ। এনআইডিতে ভর্তিতে রয়েছে বিশেষ চমক। মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ফলাফলের ওপর কোর্স ফিতে ছাড়ের ব্যবস্থা। কোর্স শেষে চাকরিতে সহায়তাসহ রয়েছে নানা সুযোগ-সুবিধা। রয়েছে হোস্টেল সুবিধা এবং চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য আলাদা শিফটে ক্লাসের সুযোগ।
বিএসসি অনার্স :ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (এমটি), নিটওয়্যার ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (কেএমটি), ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও গ্রাফিক্স ডিজাইন—এসব বিষয়ে অনার্স ও ডিপ্লোমা কোর্স সম্পন্নের মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এনআইডিতে। যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন এবং পরীক্ষায় কৃতকার্য হবেন, তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স সার্টিফিকেট দেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যাল্যায়েন্স বিভাগের মাধ্যমে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে থাকে এনআইডি। পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে ক্যারিয়ার গড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত শিক্ষার্থীরদের পাশে থাকবেন বলে জানান এনআইডির সিইও ফ্যাশন ডিজাইনার মারুফ চৌধুরী।
কেন পড়বেন এসব বিষয়ে :অন্যান্য বিষয়ে ডিগ্রি নেওয়ার পর গতানুগতিক চাকরির পেছনে ছুটতে হয় শিক্ষার্থীদের। চাহিদার তুলনায় টেক্সটাইল/গার্মেন্ট শিল্পে যোগ্যতাসম্পন্ন শিক্ষিত প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। তাই ক্রমবর্ধমান টেক্সটাইল মিল, বায়িং হাউজ, বুটিক হাউজ, ফ্যাশন হাউজ ও গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে ডিগ্রি নেওয়া প্রার্থীদের চাহিদা এতটাই বেশি যে পাস করে বের হওয়ার সাথেসাথেই চাকরির সুযোগ পাওয়া যায়।
অন্যদিকে আধুনিক স্থাপনার অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধনে প্রধান ভূমিকা রাখছেন ইন্টেরিয়র ডিজাইনাররা। অফিস কিংবা বাসার অন্দরসজ্জার ব্যাপারে সবারই আগ্রহ দিন দিন বাড়ছে। ইন্টেরিয়র ডিজাইনারদের কর্মক্ষেত্রের সুযোগ এখন আগের তুলনায় সারাবিশ্বেই অনেক বেশি। এ ছাড়া সৃষ্টিশীল বিষয় নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে গ্রাফিক্স ডিজাইনে কোর্স সম্পন্ন করা প্রার্থীদের চাকরির সুযোগ। এসব কোর্স করে অনেকেই ভালো ক্যারিয়ারের পথে একধাপ এগিয়ে গিয়েছেন। এনআইডির সিইও মারুফ চৌধুরী বলেন, ‘সৃষ্টিশীল কাজের জন্য অনেক মেধা দরকার—এ কথাটি পুরোপুরি ঠিক নয়। এটা হাতে-কলমে বুঝিয়ে দেওয়ার বিষয়। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে এ কাজটিই এনআইডি করে থাকে। আমি বলব, আগ্রহ থাকলে তুলনামূলকভাবে স্বল্প মেধাবী শিক্ষার্থীরাও এসব বিষয়ে ভালো ক্যারিয়ার গড়তে পারবেন।’
এনআইডিতে কেন পড়বেন :চাকরির বাজারে এনআইডি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের চাহিদা রয়েছে। এখানকার শিক্ষকরা দক্ষ ও অভিজ্ঞ। এনআইডিতে শিক্ষার জন্য রয়েছে প্রয়োজনীয় উপকরণ ও আধুনিক সুযোগ-সুবিধা। সৃষ্টিশীল বিষয়ের ওপর পড়ালেখার জন্য এখানে রয়েছে উন্নত ও মনোরম পরিবেশ। ভর্তির জন্য রয়েছে শিক্ষার্থীদের বিশেষ কোটা। মুক্তিযোদ্ধার সন্তান-সন্ততি ছাড়াও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ কোটায় ভর্তির সুযোগ এবং স্বল্প খরচে পড়ালেখা করার সুবিধা।
আবেদন ফরম সংগ্রহ ও ভর্তি :অনার্স ও ডিপ্লোমা কোর্সে সীমিত আসনে ভর্তি ফরম বিতরণ চলছে। চার বছর, এক বছর ও ছয় মাস মেয়াদি বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
যোগাযোগ :৩৮/১, রোড-২, ধানমণ্ডি, (রাইফেলস স্কয়ারের বিপরীতে), ঢাকা। ফোন:০১৭৬২৩৭৫২৯৯।
