চাকরিতে এগিয়ে যাওয়ার ৫ টিপস

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:০৮
অনেকেই হয়তো দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন, কিন্তু নিজের প্রত্যাশা অনুযায়ী সাফল্য লাভ করেন না। কিছু বিষয় মেনে চললে চাকরিতে সাফল্য লাভ এমন কঠিন কিছু নয়। এমন ৫টি বিষয় তুলে ধরা হলো এই লেখায়। ১. ঊর্ধ্বতনকে খুশি রাখুন নিজের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি রয়েছেন, তাকে খুশি রাখা চাকরিতে সাফল্যের অন্যতম একটি মূলমন্ত্র। আপনি কেবল কাজই করে গেলেন কিন্তু আপনার বস তাতে সন্তুষ্ট হচ্ছেন কি না, তা খেয়াল করলেন না; তাহলে কিন্তু হবে না। চাকরিতে আপনার প্রমোশন কিংবা বেতন বাড়ানোর অনেকটাই নির্ভর করে আপনার বসের ওপর। তাই তাকে খুশি রাখুন। ২. নিজেকে প্রকাশ করুন আপনি কী কাজ করছেন, তা প্রতিষ্ঠানের কতটা কাজে লাগছে সেটা বুঝিয়ে দিতে সবাইকে। তাহলেই আপনার মূল্যায়ন যথার্থ হতে পারে। তবে তাই বলে অযথা নিজেকে সবসময় জাহির করার চেষ্টা করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। ৩. সঠিক কাজটি করুন নিজের জন্য উপযোগী এবং সঠিক কাজটি করলেই মিলবে সাফল্য। যে কাজটি আপনার জন্য নয়, সেটি করলে তাতে হয়তো আপনি সাফল্য লাভ করবেন না। তাই নিজের জন্য উপযোগী কাজটি খুঁজে বের করে তা করার চেষ্টা করুন। ৪. সবার সামনে বসের বিরোধীতা নয় এমনিতেই নিজের ঊর্ধ্বতনের সাথে বিপরীত মতামত প্রদান করা ঠিক নয়। প্রয়োজনে নম্রভাবে যুক্তি দিয়ে নিজের অবস্থান বুঝানো যেতে পারে। তবে অন্য কারও সামনে বসের বিরোধীতা করা একদমই যাবে না। ৫. বসের দুর্বলতাই আপনার শক্তি আপনার বস যেসব কাজ করতে পারেন না, সেগুলো আপনি করতে পারলে তা আপনার জন্য একটি শক্তিশালী দিক। তাই এই দিকে মনোযোগ দিয়ে বসের দুর্বল বিষয়গুলোতে নিজেকে দক্ষ করে তুলুন। এটা আপনার অবস্থানকে শক্তিশালী করবে।