খুঁজে ফেরা আত্মবিশ্বাস

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:০৮
জীবনের বিভিন্ন সময়ে মানুষ ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে চলে। সবসময় সব পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে। এমন প্রতিকূল পরিস্থিতিতে নিজের আত্মবিশ্বাস ধরে রাখাটা অনেকের জন্যই চ্যালেঞ্জিং হতে পারে। কিন্তু আত্মবিশ্বাসের অভাব অপার সম্ভাবনাকেও দমিয়ে দিতে পারে। তাই আত্মবিশ্বাসের অভাবে যারা ভুগছেন, তাদের জন্য কিছু টিপস তুলে ধরা হলো এই লেখায়। শরীরচর্চা করুন নিয়মিত শরীরচর্চা আপনার শরীরকেই কেবল নয়, আপনার মনকেও প্রফুল্ল রাখে। নিয়মিত ব্যায়াম কিংবা দৌড়ানোর অভ্যাস গড়ে তোলা, যোগ ব্যায়াম করা, সাঁতার কাটা কিংবা সাইকেল চালানোর মতো অভ্যাসগুলো আপনার শরীরকে চাঙ্গা রাখার সাথে সাথে আপনার ভেতরকার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতেও ভূমিকা রাখবে। সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন পুষ্টি বিজ্ঞানী এবং চিকিত্সকরা বলে থাকেন, খাবার অভ্যাসের ওপর মানসিক অবস্থা অনেকটাই নির্ভর করে। ঘুম না হওয়া, দুশ্চিন্তা ভর করা, খাবারে অরুচি প্রভৃতি সুষম খাদ্যের মাধ্যমে দূর করা যায়। এগুলো কিন্তু আত্মবিশ্বাসে চিড় ধরাতে অনেকটাই ভূমিকা রাখে। সঙ্গী সম্পর্কে সজাগ থাকুন আপনি কাদের সাথে ওঠাবসা করছেন, তার ওপর কিন্তু আপনার আত্মবিশ্বাস এবং মানসিক অবস্থা অনেকটাই সম্পর্কিত। নেতিবাচক চিন্তায় অভ্যস্ত মানুষদের সাথে বেশি মিললে আপনার চিন্তাও নেতিবাচক হয়ে যেতে পারে। বিপরীতক্রমে, ইতিবাচক চিন্তায় অভ্যস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক আপনার নিজের ভেতরের শক্তিকে অনেকটাই বাড়িয়ে তুলবে। নিজেকে যাচাই করুন আপনি যে কাজ করেছেন তাতে আপনি কতটুকু সন্তুষ্ট? আপনার কাজে কি আপনি গর্বিত? নতুন কিছু শেখায় আপনি কতটা পারদর্শী? এসব প্রশ্নের উত্তর নেতিবাচক হলে আপনার আত্মবিশ্বাসে ঘাটতি পড়বে। নিজেকে প্রশংসা করতে শিখুন, নিজের কাজে গর্বিত হতে শিখুন। আত্মবিশ্বাস আপনাআপনি চলে আসবে।