চকরির খবর

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:০৯
আবুল খায়ের গ্রুপ পদের নাম :টেরিটোরি সেলস অফিসার যোগ্যতা :যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। বয়সসীমা :সর্বোচ্চ ৩২ বছর। অভিজ্ঞতা :এফএমসিজি খাতে ২ বছরের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবে। অন্যান্য তথ্য :দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সনদপত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ :২৫ আগস্ট, ২০১৪। আবেদনের ঠিকানা :মানবসম্পদ বিভাগ, আবুল খায়ের অ্যান্ড কোম্পানি, ডিটি রোড, পাহাড়তলী, পাহাড়তলী, চট্টগ্রাম। সূত্র :দৈনিক প্রথম আলো, ৬ আগস্ট, ২০১৪। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল পদের নাম :অফিম সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা :১। যোগ্যতা :স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাড়তি যোগ্যতা :কম্পিউটারে ইংরেজি-বাংলা টাইপে প্রতি মিনিটে যথাক্রমে ২৮ ও ২৩ শব্দের গতি থাকতে হবে। বয়সসীমা :১৮ বছর থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটা থাকলে ৩২ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনের নিয়মাবলী :প্রার্থীকে সকল ব্যক্তিগত তথ্য ও যোগ্যতা উল্লেখপূর্বক আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি; সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি; জাতীয়তা/নাগরিকত্বের সনদের সত্যায়িত কপি এবং চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে। আবেদনের শেষ তারিখ :১১ সেপ্টেম্বর, ২০১৪। বেলা আড়াইটার মধ্যে আবেদন পৌঁছাতে হবে। আবেদনের ঠিকানা :পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা-১২১২। সূত্র :দৈনিক ইত্তেফাক, ১৩ আগস্ট, ২০১৪। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের নাম :সহকারী যোগাযোগ প্রকৌশলী। পদ সংখ্যা :১। যোগ্যতা :অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা বা অংকে অন্যূন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিদ্যুত্ প্রকৌশলে স্নাতক ডিগ্রি। বয়সসীমা :৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। আবেদনের নিয়ম :www.caab.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন পত্র ও প্রবেশ পত্রের ছক সংগ্রহ করে নিজ হাতে পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ :১০ সেপ্টেম্বর, ২০১৪। আবেদনের ঠিকানা :চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর, কুর্মিটোলা, উত্তরা, ঢাকা-১২২৯। সূত্র :দ্য ডেইলি স্টার, ১৩ আগস্ট, ২০১৪।