ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ঝুঁকিপূর্ণ

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:২৮
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন ২০ জোড়া রেলে প্রায় ৫০ হাজার যাত্রী ঢাকা-নারায়ণগঞ্জ আসা-যাওয়া করে। ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় বৃষ্টির কারণে রেলপথের মাটি ধুয়ে গিয়েছে। কিছুদিন আগে কিছু পাথর ঢালা হলেও ঐ পাথর স্লিপারের নিচে প্রবেশ না করাবার কারণে রেলপথ, পাথর ও মাটি সমান সমান হয়ে আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ মেরামতের জন্য আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নজরুল ইসলাম খান, খান ভিলা, ৫৪ নতুন জুরাইন, ঢাকা ১২০৪