জম্মুর তল্লাশি চৌকিতে গুলি
জম্মুর সীমান্ত সংলগ্ন গ্রাম ও তল্লাশি চৌকিগুলোতে মঙ্গলবার রাতে গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিএসএফের ওপর প্রতিশোধ নিতেই তারা এ গুলি চালিয়েছে বলে জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক কর্মকর্তা। —খবর টাইমস ইন্ডিয়া’র।
বুধবার বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানি সেনারা ৫টি তল্লাশি চৌকি লক্ষ্য করে তাদের ওপর মর্টার শেল নিক্ষেপ করে। এসময় সেনারা আগ্নেয়াস্ত্র ও অন্যান্য স্বয়ক্রিয় অস্ত্রও ব্যবহার করেন। রাত প্রায় পৌনে ১০টা থেকে আর্নিয়া ও পুরা গ্রামে এ গুলির ঘটনা ঘটে। এসময় বিএসএফ ঐ এলাকায় টহল দিচ্ছিল। গুলি চললে বিএসএফও পাল্টা গুলি চালায়। ফলে ভোর ৫টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয় বলে জানান ঐ কর্মকর্তা।
