রামগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারের পর যুবদল নেতা সাইফুল ইসলাম সুমনকে নির্যাতন করায় রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেনসহ ৫ পুলিশ অফিসারের বিরুদ্ধে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে লক্ষ্মীপুর আদালতে মামলা করা হয়েছে। সাইফুলের পিতা সামছুন নূর পাটওয়ারী বাদী হয়ে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতে গতকাল বুধবার এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট সুমনকে গ্রেপ্তার করে ঐদিন রাতে থানা হেফাজতে আটক রেখে নির্যাতনের পর তাঁর দু’চোখ নষ্ট করার অভিযোগে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন, এস আই শরীফ, এস আই মমিন, এসআই মোজাম্মেল, এস আই লুত্ফুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আরজি সুত্রে জানা যায়, ৫ পুলিশ অফিসার মিলে সুমনকে ইনজেকশনের সুঁই দিয়ে চোখের ভিতরের পানি বের করে এবং চোখের মনি নষ্ট করে ফেলে। পরে একটি সাজানো মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। বর্তমানে সাইফুল ইসলাম সুমন লক্ষ্মীপুর জেলা কারাগারে রয়েছে।
