বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনায় প্রতিবন্ধী ভাই ও তার বোনকে পিটিয়ে জখম করে বাড়িঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে বাঁশখালী থানায় মামলা করা হচ্ছে। সূত্রমতে বুধবার দুপুরে সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের মৃত সাচি মিয়ার পুত্র প্রতিবন্ধী লেয়াকত আলী ও তার বোন আশেকা বেগমকে (১৮) পিটিয়ে জখম করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে সংঘটিত এই ঘটনায় তাদের বাড়িঘরও ভাংচুর করা হয়। এই ঘটনায় বাড়িঘর ভাংচুর ছাড়াও স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রতিবন্ধী লেয়াকত আলী চিকিত্সাধীন রয়েছে।
