তারেক মাসুদ ও মিশুক মুনীরের ৩য় মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:৪৮
দেশের প্রথিতযশা দুই কীর্তিমানের চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো গতকাল বুধবার। অপার শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে তাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়। ভোরে মানিকগঞ্জ প্রেসক্লাব, মানিকগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, বারসিক, বারাঠা উত্তরণ সংঘ, প্রথম আলো বন্ধু সভা, কালের কণ্ঠ শুভ সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা তারেক মাসুদ ও মিশুক মুনীরের ঘিওরের জোকায় স্মৃতিফলকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ২০১১ সালের ১৩ আগস্ট আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ ৫ জন ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।