দিনাজপুর জেলাধীন খাদ্য বিভাগের নবাগত কর্মকর্তা-কর্মচারীদের সপ্তাহব্যাপী ‘ট্রেনিং অন পাবলিক ফুড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার শুরু হয়েছে। এতে খাদ্য পরিদর্শক, উপ-খাদ্য পরিদর্শক, সহকারী উপ-খাদ্য পরিদর্শকসহ ৩৬ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
সকালে জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের ফুড ক্লাব হলরুমে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আজিজুল ইসলাম, সিএসডি ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলহাট এলএসডি উপস্থিত ছিলেন।
