পাসের হারে শীর্ষে মাদ্রাসা বোর্ড, দ্বিতীয় কারিগরি

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২২:৫৭
চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার সবচেয়ে বেশি মাদ্রাসা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি বোর্ড। মাদ্রাসা বোর্ডে ৯৪ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে কারিগরি বোর্ডে পাস করেছে ৮৫ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডে মোট ১ লক্ষ ৫ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯৯ হাজার ৫৮১ জন। আর কারিগরি বোর্ডে ১ লক্ষ ৪ হাজার ৫৮৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮৮ হাজার ৯২৫ জন। এছাড়া আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে। এই বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৫৪ শতাংশ। আর সবচেয়ে কম পাসের হার যশোর বোর্ডে, ৬০ দশমিক ৫৮ শতাংশ। এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে সিলেট বোর্ডে ৭৯ দশমিক ১৬ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৫৫ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৪ দশমিক ১৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৭১ দশমিক ৭৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭০ দশমিক ১৪ শতাংশ ও চট্টগ্রাম বোর্ডে ৭০ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। উল্লেখ্য, এবার সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী অংশ নেয়।