যশোর বোর্ডে শীর্ষে ঝিনাইদহ ক্যাডেট কলেজ

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২৩:০০
এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে এবার ঝিনাইদহ ক্যাডেট কলেজ ১ম স্থান অধিকার করেছে। এ কলেজ থেকে এবার পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ জন ও মানবিক বিভাগ থেকে ৪ জন। মানবিক বিভাগের একজন ছাড়া সকলেই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের এ্যাডজুট্যান্ট মেজর ফয়সাল আবেদী হাসান এ তথ্য জানিয়েছেন।