সিলেট শিক্ষা বোর্ডে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রথম স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠানটি গত বছর দ্বিতীয় হয়েছিল। গতকাল ফলাফল ঘোষণার পর পর শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৪৮৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১৪ জন। বিজ্ঞানে ২৪৩ জনের মধ্যে ২৩০ জন, মানবিকে ৯৪ জনের মধ্যে ৪৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫১ জনের মধ্যে ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৮৫%। কলেজের ভাইস প্রিন্সিপাল সেলিম রেজা বলেন, আমরা ভালো করতে লক্ষ্য স্থির করেছিলাম। শিক্ষকদের নিবিড় পরিচর্যাও ছিল, সফল হয়েছি। তবে এর জন্য ছাত্র, শিক্ষক, অভিভাবকদের আন্তরিক চেষ্টা ছিল।
