তথ্য বিচিত্রা

বিবিধ

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ১৮:৫২
 লিওনার্দো দ্য ভিঞ্চি একই সাথে এক হাতে লিখতেন এবং অন্য হাতে আঁকতে পারতেন।  বিশ্বের শীর্ষ তিন ধনী ব্যক্তির কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে তা বিশ্বের সবচেয়ে দরিদ্র ৪৮টি রাষ্ট্রের মোট সম্পদের চেয়েও বেশি।  পৃথিবীর দুই-তৃতীয়াংশ মানুষই কখনো তুষারপাত দেখেননি।  একটি হামিংবার্ডের ওজন এক পেনির মুদ্রার চাইতেও কম।  গোটা যুক্তরাষ্ট্রে যে পরিমাণ লোক গৃহহীণ খালি পড়ে থাকা বাড়ির সংখ্যা তার চেয়ে বেশি।  ১৯০৪ সালে সেন্ট লু্ইসে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে তৈলাক্ত দন্ড বেয়ে ওঠা, পাথর ছুড়ে মারা এবং কাদা দিয়ে মারামারির মতো ইভেন্টও ছিল।  গড়ে একজন মানুষ তার গোটা জীবদ্দশায় যে পরিমাণ হাঁটেন সেটা পুরো পৃথিবী তিনবার প্রদক্ষিণের সমান।  ভিডিও শেয়ারিংয়ের সাইট ইউটিউবে থাকা সব ভিডিও দেখার জন্য প্রায় ১০০০ বছর একটানা ইউটিউব দেখতে হবে।