সেলফি

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২০:৫৯
বিশ্বের প্রভাবশালী সব রাজেনৈতিক নেতা, অভিনেতা, শিল্পী থেকে শুরু করে হেন কোনো বিখ্যাত মানুষ নেই যিনি সামিল হননি এই সেলফি-জ্বরে। নিজের মোবাইল ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে পিছিয়ে নেই খেলোয়াড়রা। বিশ্বকাপ ফুটবলের সময় এই জ্বরের চরম এক রূপ দেখেছিল বিশ্ব। সারা দুনিয়ার এই সেলফি-উন্মাদনার সময়ে বাংলাদেশের ক্রিকেটাররাই বা পিছিয়ে থাকবেন কেন? আগে-পরে সেলফি তুলে কমবেশী অনেকেই পোস্ট করেছেন। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ সফর উপলক্ষে হিড়িক পড়ে গেল সেলফি পোস্ট করার। বিমানবন্দরে পৌঁছে প্রায় সব ক্রিকেটাররাই যার যার মোবাইলে ছবি তুলে পোস্ট করলেন। কোনো কোনো ছবি একই সঙ্গে একাধিক মোবাইলের সেলফিতে পরিণত হয়ে গেল। এতোক্ষণে জাতীয় দলের পৌঁছে যাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজে। সেখানকার মাসব্যাপী সফরটা এখন এই ছবিগুলোর মতো হাস্যোজ্জ্বল হলেই হয়।