দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয়

খেলোয়াড়দের যাচাই করছেন ক্রুইফ

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২০:৫৯
এশিয়ান গেমস ফুটবলে কোন খেলোয়াড়রা যাবেন। তার একটা নামের তালিকা পাঠাতে হবে। ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ তার পছন্দের সবচেয়ে ভালো খেলোয়াড়দের তুলে নিতে চান। কাল আর্মি স্টেডিয়ামে সেনাবাহিনী ফুটবল দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেললো ক্রুইফের দল। যুব ফুটবল দল ৩-১ গোলে হারিয়েছে সেনাবাহিনী ফুটবল দলের বিরুদ্ধে। প্রতিপক্ষ যেমন হোক কিংবা দলটাকে দেখার ব্যাপারটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে ডাচ কোচের কাছে। প্রত্যেক ফুটবলারকে যাচাই করছেন কোচ। কালও প্রায় সবাইকে মাঠে নামিয়ে পরখ করেছেন। বাফুফে একাদশের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে গোলকিপার সোহেল খেলেছিলেন বলে কাল সেনাবাহিনীর বিরুদ্ধে গোলপোষ্টের নিচে ছিলেন মুক্তিযোদ্ধার লিটন। এছাড়া বলা যায় ষ্ট্রাইকিং পজিশন, মিডফিল্ডসহ সব ক্ষেত্রে দক্ষতা দেখেছেন তিনি। ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে যেহেতু খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স এবং দলের ফরমেশন নিয়ে কাজ করছেন। তার তাই ম্যাচের দ্বিতীয়ার্ধের চেয়ে প্রথমার্ধের খেলায় বেশি খুশি কোচ। বৃষ্টি ভেজা মাঠে ৯০ মিনিট খেলা হয়েছে। ১০ ও ১২ মিনিটে হেমন্তু ভিনসেন্ট, ৪৩ মিনিটে ওয়াহেদ এবং ৫৩ মিনিটে সেনাবাহিনীর সাকিব গোল করেন। বাফুফের একাদশের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছিল। আর দ্বিতীয় ম্যাচে জিতলো, কোচের মনে একটা সান্ত্বনা থাকতেই পারে। স্ট্রাইকার সজিবের কথা আগেও বলেছেন ক্রুইফ। কাল তার খেলা দেখে আবারও একই কথা বললেন, ‘আমি সন্তুষ্ট। আক্রমণভাগে তকলিসের পারফরম্যান্স ভালো হয়নি। সোহেল রানার ব্যাপারে বলেছেন ব্যাড ডে। নেপাল ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায়। বাংলাদেশ খেলবে। ক্রুইফ মনে করছেন একটি ম্যাচ খেলা হতে পারে। তিনি এখনও নিশ্চিত না হলেও বাফুফের কর্মকর্তারা দু’টি ম্যাচ খেলানোর ব্যাপারে চেষ্টা করছেন বলে জানা গেছে।