অপেক্ষাকৃত দুর্বল শক্তির বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। খেলোয়াড়দের পূর্ণ বিশ্রামের সুযোগ দিতে বায়ার্নের নিয়মিত একাদশের অধিকাংশই বাইরে ছিলেন এই রাতে। হেনরিক মাখায়াটারিয়ান এবং গ্যাবোনিজ আন্তর্জাতিক স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের দুই গোলে ডর্টমুন্ড এই শিরোপা নিশ্চিত করে। পরাজয়ের পাশাপাশি বায়ার্নের জন্য আরো হতাশার কারণ হয়ে দাঁড়ায় স্প্যানিশ মিডফিল্ডার জাভি মার্টিনেজের গুরুতর হাঁটুর ইনজুরি। বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ছাড়াই তিনি মূল একাদশ সাজিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা। মাঠে ছিলেন না বিশ্বকাপ জয়ী জার্মান মিডফিল্ডার বাস্টিয়ান সোয়েইন্সটেইগার, ডাচ উইঙ্গার আরিয়েন রবেন এবং ফ্রেঞ্চম্যান ফ্র্যাংক রিবেরি। -বাসস
