মগবাজার মোড় থেকে সাত রাস্তার মোড় পর্যন্ত যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর ফলে সমস্ত গাড়ির চাপ পড়েছে ফার্মগেট-শাহবাগ সড়কের ওপর রাস্তার মাঝখান দিয়ে ফ্লাইওভারের কাজ চলছে। তাই গাড়িসমূহ গর্ত ও ভাঙাচোরা রাস্তার দুই দিক দিয়ে চলাচল করছে। দুই দিকের রাস্তাটি সংস্কার কার্পেটিং করার দায়িত্ব কার সেটা জনসাধারণ বুঝে উঠতে পারছে না। ফলে মুখ বুজে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মুরাদ হোসেন,
১৫৪, আহমদনগর, মিরপুর, ঢাকা
