সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ ৩১ আগস্ট

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২২:২৭
ছাত্রলীগ আগামী ৩১ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে শোক সমাবেশ করবে। জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সমাবেশকে মহাসমাবেশে রূপ দিতে ছাত্রলীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সমাবেশ সফল করতে দেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত চক্র দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য নতুন করে চক্রান্ত-ষড়যন্ত্র শুরু করেছে। ছাত্র সমাজ যেকোন মূল্যে তাদের এই চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবেলা করবে। ৩১ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে জননেত্রী শেখ হাসিনার সামনে সেই শপথ নিবে ছাত্রলীগ।