ইবোলা রুখতে দর্শনা সীমান্ত চেকপোস্টে সতর্ক অবস্থা জারি

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২২:৩৩
প্রাণঘাতি ইবোলা ভাইরাস রুখতে চুয়াডাঙ্গার সীমান্ত এলাকার চেকপোস্টগুলোতে বিশেষ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। বুধবার সকাল থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের দর্শনা-জয়নগর চেকপোস্ট ও দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে ৬ সদস্যের মেডিক্যাল টিম বসিয়ে ভারত থেকে আসা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের পরীক্ষাসহ সচেতন করা হচ্ছে।