কনের পিতার কারাদণ্ড

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২৩:০৩
নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের বিবি কুলসুম সুমি (১৫) নামে এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কনের পিতার নুর নবীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ান গত বুধবার বিকালে এ জেল-জরিমানা করেন। আদালতের আদেশের পরই কনের পিতা নুর নবীকে কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বাল্যবিয়ের অপরাধে কনের পিতা ছাড়াও মাতা মইফুল আক্তার, ভাই মো রিপন, খালা তাহমিনাসহ প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।