চাঁদপুরের হাজীগঞ্জের এনায়েতপুরে আলীগঞ্জ ব্রিজের উত্তর পাশের রেলিং ভেঙ্গে মালবাহী ট্রাক খালে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপার প্রাণে রক্ষা পায়। বুধবার দিবাগত রাতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুরের আলীগঞ্জ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রাকটি ঢাকা থেকে হাজীগঞ্জ আসার পথে এ দুর্ঘটনায় কবলিত হয়।
