১৬ আগস্ট, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ১ ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৯ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি, নেপচুন। আপনার শুভসংখ্যা: ১, ৭। শুভবার: রবি, সোম। শুভরত্ন: রুবী, এ্যামেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি রিজার্ভ ও আত্মনির্ভরশীল। সৃজনশীলতা ও আধ্যাত্মিকতা দ্বারা আপনার ব্যক্তিমানস নিয়ন্ত্রিত। মৌলিক চিন্তাধারার প্রতি আপনার আকর্ষণ রয়েছে। গতানুগতিক পথে আপনি চলতে চান না। আপনি নেপথ্যে থেকে কাজ করতে চান। পারিপার্শ্বিকতা সহজেই আপনাকে প্রভাবিত করে। সাফল্য লাভের জন্য আপনাকে আত্মপ্রকাশে যত্নবান, অধ্যবসায়ী, ধৈর্যশীল ও বাস্তববাদী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বিজ্ঞানী গ্যাব্রিয়েল লিপম্যান, কবি টেড হিউজ, কার্টুনিস্ট হ্যারল্ড ফস্টার, আবদুর রহমান খাঁ, তারানা হালিম, শেখ আবদুল হাকিম, অরবিন্দ কেজরি ওয়াল প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো কারণে মন হতাশাগ্রস্ত হতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। চঞ্চলতা পরিহার করুন। মনের কোনো আশা পূর্ণ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ভাই-বোনদের কোনো ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। ভ্রমণের পরিকল্পনা বাতিল করলে ভালো করবেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িক দিক ভালো যাবে। অর্থকরি উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। নতুন কোনো কাজের চেষ্টায় সুফল আসতে পারে। কোনো মহিলার জন্য পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। কোনো উত্তেজনা অথবা কৌতূহল পরিহার করুন। যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। পুরনো কোনো স্মৃতি মনকে নাড়া দিতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভের সুযোগ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ নতুন কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে যৌথ উদ্যোগ সফল হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। অভিনয় শিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। মা-বাবা যে কোনো একজন অসুস্থ হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। চিত্রশিল্পীদের জন্য সময় অনুকূল থাকবে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বিপরীত লিঙ্গের কারো দ্বারা উপকৃত হতে পারেন। মিথ্যা বদনাম থেকে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কোনো বন্ধু আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ভাই-বোনদের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সাংবাদিকদেরকে পেশাগত দায়িত্বে সচেতন থাকতে হবে। বৃহত্ ব্যবসায়িদের আজ কোনো ঝুঁকি না নেয়াই ভালো।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। কলহ-বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পেশাজীবীদের জন্য দিনটি শুভ। চিকিত্সকদের পেশাগত সাফল্য ও সুনাম বৃদ্ধি পাবে। নিজে হঠাত্ অসুস্থ হতে পারেন। চার্টার্ড একাউন্টেন্সি ব্যবসায়িদের জন্য দিনটি শুভ। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কালো বর্ণের লোক সম্বন্ধে সতর্ক থাকুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। আজ বাকি বকেয়া না দিলেই ভালো করবেন। ভ্রমণের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আজ অনভিপ্রেত কিছু ঘটতে পারে। কেউ আজ অকারণে আপনার বিরোধিতা করবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। শরীর মোটামুটি ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
